চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
এসময় তিনি অবৈধ ছয়টি ট্রাভেল এজেন্সিকে জরিমানা করেন এবং সরকারি নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন।
এর মধ্যে বেঙ্গল ট্রাভেলসকে তিন হাজার, মনোয়ার ট্রাভেলস তিন হাজার, মজমুদার
ট্রাভেলস তিন হাজার, ভাইব্রেন্ট ট্রাভেলস তিন হাজার, ভুইয়া ট্রাভেলস তিন হাজার ও
বিমান ট্রাভেলস পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও
নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১ এর ১১ ধারায় উল্লিখিত ট্রাভেলস এজেন্সিগুলো থেকে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্টেট।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতীয়াসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

