দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকচাপায় আল আমিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
শিশু আল আমিন ভাদুরিয়া (উবারের পাড়) গ্রামের শামীম হোসেনের ছেলে। নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, শিশু আল আমিন বাড়ি থেকে ভাদুরিয়া বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দিনাজপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ট্রাকের চালক ঝিনাইদহ সদরের হামদহ গ্রামের গোলাম রব্বানীর ছেলে আলতাফ হোসেন মন্টু এবং সহকারী কুষ্টিয়ার মীরপুর থানার নওদা শামুখিয়া গ্রামের ডালু আলী মৃধার ছেলে আয়নাল আলীকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

