আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জানালেন কুসিক প্রশাসক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জানালেন কুসিক প্রশাসক

কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

রোববার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এর আগে তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে কুসিক প্রশাসক পদে যোগদান করেন।

এছাড়াও পাঁচ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকবৃন্দ দায়িত্ব গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে যান।

এ সময় কুমিল্লা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা উপস্থিত থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সাথে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে । তিনি মানবিক সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ২০২০ সালে করোনাকালীন সময়ে বিবেক ৪৭৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা লাশের দাফন সম্পন্ন করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...