পদ্মা ব্যারেজের সাইট পরিদর্শনে গেলেন উপদেষ্টাসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

পদ্মা ব্যারেজের সাইট পরিদর্শনে গেলেন উপদেষ্টাসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী
ছবি: আমার দেশ

পদ্মা ব্যারেজ নির্মাণ সিদ্ধান্ত হওয়ার পর রাজবাড়ীসহ ১৯ জেলার মানুষের মধ্যে একধরনের আবেগ সৃষ্টি হয়েছে। গত ১৩ মে জাতীয় অর্থনৈতিক কমিটিতে নীতিগত সিদ্ধান্তের পর আশার আলো দেখছে এলাকাবাসী।

শুক্রবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে সাইট দেখতে এসেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মহমুদ তিতুমীর, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ হারুন অর রশিদ।

বিজ্ঞাপন

সাইট পরিদর্শনে এসে পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পদ্মা ব্যারেজের মতো বড় প্রজেক্ট প্রয়োজন ছিল। যেটা অর্থনৈতিক সম্মৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করবে।

তিনি আরো বলেন আগামী ৬ মাসের (জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চ) মধ্যে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

পদ্মা ব্যারেজ নির্মাণে সরাসরি প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন হিসাবে দেখছেন দেশবাসী। তিনি বলেন, এ ব্যারেজ নির্মাণে সরকারি তহবিল ব্যয় করা হবে।

ব্যারেজ সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২.১ কিলোমিটার দৈর্ঘ্যের এ ব্যারেজ নির্মিত হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের খেয়াঘাট থেকে ওপারের পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চনপার্ক পর্যন্ত।

এ বাবদ একনেকের সভায় ৩৪ হাজার ৩৪৭ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প পাশ হয়েছে। এ প্রকল্পের মধ্যে রয়েছে নদী শাসন, এ্যাপ্রোচ রোড নির্মাাণ, পাকা সড়ক ও নানা অবকাঠামো। তাছাড়া কুষ্টিয়ার হিসনা নদী, চুয়াডাক্সগর মাথাভাঙ্গা ও গড়াই নদী শাসনের কাজ রয়েছে।

পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) হাসান মাহমুদ আমার দেশকে জানান, উপদেষ্টা ও মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি), প্রধান প্রকৌশলী, স্থানীয় সংসদ সদস্যগণ উপস্থিত থাকবেন। পদ্মা ব্যারেজ নির্মাণ এলাকার দুই পাড়ের স্থান ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, দক্ষিণ ও উত্তরবঙ্গের ১৯টি জেলার মানুষ এই ব্যারেজের সুফল ভোগের পাশাপাশি সারাদেশের সাথে সড়ক ও রেল সড়কের জাতীয় নেটওয়ার্ক তৈরি হবে। জেলাগুলো হলো- উত্তরের রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা এবং দক্ষিণের রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া প্রভৃতি জেলা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন