বরিশাল সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার নগরীর পুলিশ লাইন রোডের হটপ্লেট রেস্টুরেন্ট এ আয়োজন করা হয়।
সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান, সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, এম জহির, এম সালাউদ্দিন, সুখেন্দু এদবর, মর্তুজা জুয়েল, নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সেন্টু বলেন, রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদের মাঝে রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে। তাই এ মাসের আদর্শকে নিজের জীবনে ধারণ করে দেশ ও সমাজের মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। কেননা এ অধিকার আদায়ে হাজারও নেতাকর্মীসহ জনসাধারণকে খুন-গুম নির্যাতনের শিকার হয়েছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

