কুড়িগ্রামে ১৪ ভারতীয় পুশইন, গুলি-সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ

প্রতিনিধি, কুড়িগ্রাম ও নাগেশ্বরী

কুড়িগ্রামে ১৪ ভারতীয় পুশইন, গুলি-সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে এবার ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা চার রাউন্ড গুলি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।

বিজ্ঞাপন

জানা গেছে, আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকা দিয়ে পাঁচজন নারীসহ ১৪ জন ভারতীয় নাগরিককে বড়াইবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেন।

বিজিবি যখন ওই ভারতীয় নাগরিকদের নিয়ে সীমান্তের শূন্যরেখায় যায়, তখন বিএসএফ সদস্যরা গালিগালাজ করে এবং চার রাউন্ড গুলি ছোড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এর জেরে সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের টহল জোরদার করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।

বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।

স্থানীয় বাসিন্দা সুজন আহমেদ বলেন, ভোরে বিএসএফ কাঁটাতারের গেট খুলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে বিজিবিকে জানাই।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি পরিচালক লে. কর্নেল নজরুল ইসলাম বলেন, এটি গুরুতর সীমান্ত লঙ্ঘন। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। বিএসএফ এখন পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে। বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে বিজিবি ও স্থানীয় জনগণের উপস্থিতিতে বড়াইবাড়ী সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে।

এফ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন