জনগণের হক যেন নষ্ট না হয়: এমপি বীথিকা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জনগণের হক যেন নষ্ট না হয়: এমপি বীথিকা

সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেছেন, অনেক ক্ষেত্রেই আমরা নিজের আর্থসামাজিক মর্যাদা বাড়াতে পারি, তবে জনগণের হক যেন নষ্ট না হয়। প্রধানমন্ত্রী বারবারই বলছেন, জনগণের প্রাপ্য ও অধিকারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বীথিকা বলেন, নিজেরা ব্যবসা-বাণিজ্য করে নিজেদের উন্নয়ন করব। জনগণের জন্য যা বরাদ্দ আছে তা দিয়ে তাদের জন্যই কাজ করতে হবে। জনগণের জন্যই তা খরচ করতে হবে।

এ সময় লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্যসচিব আরিফ মাহমুদ কাজলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন