এবার স্লোগান দিয়ে বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর, আসবাবপত্রে আগুন

এবার স্লোগান দিয়ে বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর, আসবাবপত্রে আগুন

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের ব্যক্তিগত অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে সদর থানার থানাপাড়া এলাকায় অবস্থিত আরাফ ক্লিনিকের নিচতলায় তার অফিসে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ডা. কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা। গোপালগঞ্জ সদর থানার ২০০ ফুটের মধ্যে তার এই ক্লিনিক ও অফিস অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকার আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দিয়ে ডা. কে. এম. বাবরের অফিসের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুর করেন। পরে অফিসের মালামালে আগুন ধরিয়ে দেন। ক্লিনিকের নিচতলায় সংসদ সদস্যের ব্যক্তিগত অফিস ছিল। এ ঘটনার পর ক্লিনিক থেকে রোগীরা অন্যত্র চলে যান।

এদিকে, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নে জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন