আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রাম-১২ আসনে বিপুল ভোটে বিজয়ী ধানের শীষের প্রার্থী

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১২ আসনে বিপুল ভোটে বিজয়ী ধানের শীষের প্রার্থী

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সব কেন্দ্রে এককভাবে এগিয়ে থেকে বিজয়ী হন বিএনপির এনামুল হক এনাম।

বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলা হলরুমে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

বিজ্ঞাপন

ফলাফলে এনামুল হক এনাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের এয়ার মুহাম্মদ পেয়ারু মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট। ২০ হাজার ৯৪০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফরিদুল আলম।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফারহানুর রহমান ফলাফল ঘোষণা করেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালে ভোটারের উপস্থিতি কিছুটা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উপস্থিতি কমে যায়। তবে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন, পটিয়ার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। একজন নির্যাতিত ও মজলুম নেতাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। পটিয়াবাসীর জন্য উজাড় করে কাজ করবেন এনামুল হক এনাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...