ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা আটক

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা আটক

বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ওই নেতার নাম মো. আসাদ মোল্লা (৩০)। তিনি গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ।

উজিরপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গুঠিয়া বন্দর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আসাদ মোল্লাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন