যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল ইসলাম সুমন, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এছাড়া সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পর্ঘ অর্পণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

