আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোবাইলে রিচার্জ করতে গিয়ে

মির্জাগঞ্জে টমটম চাপায় কিশোরীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

মির্জাগঞ্জে টমটম চাপায় কিশোরীর মৃত্যু
প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোবাইলে রিচার্জ করতে গিয়ে টমটম চাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার রানীপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম সুলতানা আক্তার (১৮)। তিনি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামের মো. সুলতান মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সুলতানা আক্তার মোবাইল রিচার্জের জন্য একটি ফ্লেক্সির দোকানে যান। এ সময় বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়ক পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটম তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, রানীপুর এলাকায় টমটম চাপায় সুলতানা আক্তার নামে এক কিশোরী মারা গেছেন। ঘটনাস্থল থেকে টমটমের চালক শামীম গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...