আ.লীগের সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

আ.লীগের সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার বড় ছেলে, ডা. আফতাব ইউসুফ রাজ আমার দেশকে জানান, তার বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে জানাজা ও দাফন কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...