আপনারা যা দেখলেন আমিও তাই দেখলাম: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

বরিশাল অফিস

আপনারা যা দেখলেন আমিও তাই দেখলাম: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সকাল সাড়ে ৯ টার দিকে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে দেখতে পান, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। এসময় কেউ তাকে চিনতে পারেন নি।

বিজ্ঞাপন

সরকারি দপ্তরে উপস্থিত হয়ে কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার সকাল ৯ টায় প্রতিমন্ত্রী বরিশালের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দপ্তরগুলোতে আকস্মিকভাবে উপস্থিত হন। এসময় বিভিন্ন অফিস কক্ষ ঘুরে ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় কর্মকর্তা পর্যায়ের কাউকে পাওয়া যায়নি। এতে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ও উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেন প্রতিমন্ত্রী। যদিও এসময় কিছু কর্মচারীকে অফিসে দেখা যায়, তবে কর্মকর্তা না থাকায় সেবা কার্যক্রম কতটা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছিল সে বিষয়েও খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং উপস্থিতির বিষয়টি নোট নেন। এ সময় কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম। এসময় প্রতিমন্ত্রী আরো ইঙ্গিত দেন, সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে এমন আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। লঞ্চঘাট পরিদর্শন শেষ করে প্রতিমন্ত্রী স্পিডবোটে মেহেন্দীগঞ্জের উদ্দেশে রওনা দেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন