মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবদিগন্ত যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রাড়ী বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

​নিহত চালকের নাম তৈয়ব আলী মীর (৬০)। তিনি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের নাজেম আলী মীরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বরগুনা থেকে ঢাকাগামী নবদিগন্ত পরিবহনের সঙ্গে ধাক্কা লেগে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে অটোরিকশার চালক ও যাত্রী দুজনেই গুরুতর আহত হন। ​পরে স্থানীয়রা উদ্ধার করে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন। যাত্রী পিয়ারা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

​মির্জাগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। বাসের চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন