আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে টিউবওয়েল মালামাল বোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে পটুয়াখালীর শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সোহাগ হাওলাদার বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ হাওলাদার ও তার সহযাত্রী সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিলেন। পথে শাখারিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আহত সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...