সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি সিলিং ফ্যান চুরি

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি সিলিং ফ্যান চুরি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের বাজিতা চতুর্থ খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের তিনটি কক্ষের তালা ভেঙে ১০টি সিলিং ফ্যান নিয়ে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

জানা যায়, ফ্যান চুরির কারণে পহেলা বৈশাখ উদযাপনসহ বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গরমে ক্লাসরুমে পাঠদান ব্যাহত হচ্ছে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, “আমাদের শ্রেণিকক্ষের ফ্যানগুলো চুরি হয়ে গেছে। গরমে ক্লাস করা খুব কষ্টকর হয়ে পড়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. স্বর্ণা আক্তার বলেন, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। সকালে এসে দেখি অফিস কক্ষ ও পাশের শ্রেণিকক্ষের দরজার হ্যাজবল কাটা। পরে ভেতরে ঢুকে দেখি লাইব্রেরিসহ তিনটি কক্ষের ১০টি সিলিং ফ্যান চুরি হয়ে গেছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং দ্রুত চোর শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...