বরগুনায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

বরগুনায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

বরগুনার বিষখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর ইহান (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বরগুনার নলটোনা এলাকা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, ইহান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার মো. নজির হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বড়ইতলা ফেরিঘাটসংলগ্ন বিষখালী নদীর তীর এলাকায় ঘুরতে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমদাদুল হক জানান, ঘটনার দিন পটুয়াখালী থেকে ডুবুরি ইউনিট এনে বিকেল চারটা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। টানা দুদিনের চেষ্টার পর রোববার সকালে নলটোনা ইউনিয়নের বিষখালী নদী থেকে ইহানের লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন