পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ছাত্রদল নেতা

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পবিপ্রবি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ছাত্রদল নেতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার দুই দিন পর মামলা করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা দুমকি থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

মামলায় উপজেলা ছাত্রদলের সদস্য গোলাম কিবরিয়াকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, গতরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত বাদী হয়ে ২৬ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। এজাহার পাওয়ার পরপরই আসামি গ্রেপ্তার করতে একটি বিশেষ টিম গঠন করে দিয়েছি। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন