আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আতিকুর রহমান নগরী

এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফুয়াদের নির্বাচনি প্রচারণা টিমের সমন্বয়ক ও বরিশাল জেলা ও মহানগরী কমিটির যুগ্ম আহ্বায়ক মেরিন প্রকৌশলী সুজন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা নিবাহী কর্মকর্তা আসমা উল হুসনা, জেলা ও মহানগরী শাখার সদস্য সচিব প্রকৌশলী জি এম রাব্বী, মেরিন প্রকৌশলী আজাদ সজীব এবং রাজীব খান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...