সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি

পটুয়াখালীতে ‘র’-এর এজেন্ট আছে, আমরা তাদের চিনি

পটুয়াখালীতে ‘র’-এর এজেন্ট আছে, আমরা তাদের চিনি
ছবি: আমার দেশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ‘র’ দেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে, সারা দেশের মতো পটুুয়াখালীতেও ‘র’-এর লোক আছে। আমরা তাদেরকে চিনি। তাদের চোখে চোখে রাখতে হবে। পটুয়াখালীর দুমকিতে এক সুধী সমাবেশে এসব কথা বলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আঙ্গারিয়া ইউনিয়নে সংসদ সদস্যের প্রতিনিধি জহির উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটি জেএম আনিসুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা পূজায় যাতে কেহ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা রোটেশন করে পাহারা দিতে হবে।

তিনি জনগণের সমস্যা পায়রা নদীর ভাঙন রোধে কাজ করে চলছেন কিছুদিনের মধ্যেই তা দৃশ্যমান হবে। প্রতিটি ঘরে ঘরে টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি ৫ হাজার টিউবওয়েল চেয়ে আবেদন করেছি, যা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন।

প্রধান অতিথি তার বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শ্নেহাংশু সরকার কুট্টিকে ইঙ্গিত করে বলেন পটুয়াখালীতে ‘র’-এর এজেন্ট আছে তাদের আমরা চিনি তাদেরকে আপনারা চোখে চোখে রাখবেন। তারা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, উপজেলা যুবদল নেতা সৈয়দ মনির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন