বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখার অভিযোগে মো. হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার নিজ ঘর থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।

বুধবার (৩১ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা, উপজেলার লোহালিয়া গ্রামের বাসিন্দা হান্নান হাওলাদার অসৎ উদ্দেশ্যে কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ করে রেখেছেন এমন একটি সংবাদ তাদের কাছে আসে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মজুদ রাখা ৫৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ডিজেল জব্দ করে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

হয়।

এ সময় অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে তাকে ১৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন