এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ
ছবি: আমার দেশ

ঢাকার ধামরাইয়ে স্থানীয় এক বিএনপি নেতা ও আইনজীবীর বিরুদ্ধে সাধারণ মানুষের জমি জবরদখল ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বিজ্ঞাপন

বুধবার সকালে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ ও ভুক্তভোগী ভূমিমালিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য এ্যাড. আমজাদ হোসেন সরদার ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ এবং রাজীব গংদের পৈত্রিক ও কেনা জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালিয়ে আসছেন। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে নানা ধরনের মিথ্যা মামলা, হামলা ও পুলিশি হয়রানির হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আমজাদ হোসেন বলেন, এই জায়গা আমাদের আত্মীয়-স্বজনদেরই, ওয়ারিশ সূত্রে আমরা মালিক। জায়গায় মামলা চলমান আছে মামলার ডিগ্রী পেয়েছি আমরা। তারপরেও তারা নানাভাবে আমাকে হয়রানি করছে। আমি তাদের ব্যাপারে সুস্থ তদন্ত করে প্রশাসনের কাছে বিচার চাই।

এ সময় অবিলম্বে অ্যাডভোকেট আমজাদের অবৈধ দখলদারিত্বের সুষ্ঠু তদন্ত এবং ভূমি জবরদখলের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন