
বাউফলের নাজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক মানুষ
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে আইনজীবী মুনতাসির মুজাহিদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ


















