চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ের ছয়টি পদে রদবদল করা হয়েছে। এসব কর্মকর্তাকে নতুন করে বিভিন্ন বিভাগ ও ইউনিটে পদায়ন করা হয়েছে।
রোববার সিএমপি হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এতে সই করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আরেফিন জুয়েলকে উপ-পুলিশ কমিশনার (উত্তর), নিষ্কৃতি চাকমাকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (বন্দর), মো. আলমগীর হোসেনকে উপ-পুলিশ কমিশনার (বন্দর), মোহাম্মদ আবু বকর সিদ্দিককে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), মো. হাসান মোস্তফা স্বপনকে উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) এবং মো. আমিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) শাখায় পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

