ব্যবসায়ী সমবায় সমিতির সভা

ব্যবসায়ী সমবায় সমিতির সভা
বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় অতিথিরা । ছবি: আমার দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরের ৮ কোটি ২৫ লঅখ ৫০ হাজার ৩৯৩ টাকা প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। গত শনিবার সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল মতিন লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন, মাহমুদুর রহমান রিপন, আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, অধ্যাপক আবুল বাসার, শওকত হোসেন ছগীর এবং আবদুস সাত্তার, ফজলুল কবির ফয়সাল ও ওবায়দুল হক রাফেল।

বিজ্ঞাপন

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন