দেবিদ্বারে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

দেবিদ্বারে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

বিজ্ঞাপন

নিহত আব্দুল ওহাব (৬৫) উপজেলার কুরুইন সাহাবুদ্দির বাড়ির আব্দুল গফুরের ছেলে।

বৃহস্পতিবার উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়, চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সিয়াম (১৫) মোহনপুর গ্রামের নাজমুলের ছেলে। আহত দুজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাইভেট কারটি আটক করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...