দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত
ছবি: আমার দেশ

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সব হার্ট ফাউন্ডেশন ও সরকারি হাসপাতালসমূহের সমন্বয়ে গবেষণা সহযোগিতা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন।

শুক্রবার রাত ৯টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান কেয়ার নার্সিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সায়েন্টিফিক সেমিনারে হৃদরোগ ও ক্যান্সার বিষয়ক ৩টি পৃথক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বিজ্ঞাপন

প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি অধ্যাপক ডা. এএইচএম শফিকুর রহমান তরুণ, ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রানা চৌধুরী ও ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক একে আজাদ ও সমাপনী বক্তব্য দেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আখতার হক।

সেমিনারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের আহ্বায়ক ডা. আমাদের হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়াসহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও দিনাজপুরে বিভিন্ন হাসপাতালে কর্মরত অর্ধশতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন