আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদকে সরানোর দাবি আইনজীবী সাইফুর রহমানের

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় রাশেদকে সরানোর দাবি আইনজীবী সাইফুর রহমানের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সাইফুর রহমান। একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানোর নিয়ম না জানা ব্যক্তিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর পদে রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে রাশেদ খানকে দ্রুত ওই পদ থেকে সরানোর দাবি করেছেন এই আইনজীবী।

বিজ্ঞাপন

রোববার এক পোস্টে অ্যাডভোকেট সাইফুর রহমান লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারি রাশেদ খান আমার দেশ পত্রিকা ছিঁড়েছেন, এখন আমার দেশের পাঠকরা রাশেদ খানের প্যান্ট ছিঁড়ে দেবেন। এমন পরিস্থিতির আগে মনে হয় প্রধানমন্ত্রী তাকে এ পদ থেকে সরাবেন না।

পত্রিকায় প্রকাশিত সংবাদের কীভাবে প্রতিবাদ করতে হয়, সেটা যে জানে না তাকে দ্রুত মেন্টাল হাসপাতালে পাঠানো উচিত।’

অ্যাডভোকেট সাইফুর রহমানের এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। পত্রিকাটিতে তাকে নিয়ে প্রকাশিত দুটি প্রতিবেদনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে তিনি এ কাজ করেন।

রাশেদ খানের অভিযোগ, প্রকাশিত প্রতিবেদনে তাকে নিয়ে অসত্য বয়ান তৈরি ও রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন