গুইমারায় চাঁদার জন্য খাল খননের স্কেভেটর পুড়িয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ও গুইমারা প্রতিনিধি

গুইমারায় চাঁদার জন্য খাল খননের স্কেভেটর পুড়িয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা
ছবি: আমার দেশ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় চাঁদার জন্য পিলাক খাল পুনঃখনন কর্মসূচির স্কেভেটরসহ যন্ত্রপাতি পুড়িয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ।

বুধবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে গুইমারা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না ও পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, দুর্বৃত্তরা আগুন লাগিয়ে স্কেভেটরটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘খাল পুনঃখনন কর্মসূচি-২০২৬’-এর আওতায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ পিলাক খাল পুনঃখনন এবং ১ কোটি ৫৪ লাখ টাকা ৪ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ তৈইমাতাই খাল পুনঃখননের কাজ শুরু করা হয়।

চলতি মাসের শুরু থেকে পাহাড়ের আঞ্চলিক দলে ইউপিডিএফ বিরুদ্ধে চাঁদার জন্য খাল খনন কার্যক্রম বন্ধ রাখার জন্য প্রকল্পের লেবার সর্দারদের ডেকে নিয়ে হুমকি ও ভয়ভীতি দেখানো অভিযোগ ওঠে। দুইটি প্রকল্পে স্থানীয় ৭৭৩ জন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান হয়েছিল।

ইউপিডিএফর স্থানীয় সংগঠক দুর্জয় চাকমা চাঁদার জন্য খাল খনন কর্মসূচিতে বাধা দান ও যন্ত্রপাতি পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে এটি তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

গুইমারা থানার ওসি সোহরাওয়ার্দী স্কেভেটরটি পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করে জানান, প্রশাসনিকভাবে অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

গুইমারা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন