কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
জানা গেছে, গত রবিবার (১ নভেম্বর) গভীর রাতে টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


