কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। প্রায় ৪৬ সেকেন্ডের এ মিছিলে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার রাকিব ও ইমরান আরিফন ইমু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি জহির উদ্দিন।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে উপজেলা হলরুমে অবস্থানকালে জানতে পারি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

