কুমিল্লা প্রেসক্লাবের দায়িত্বে ফারুক, জিতু ও শফি

কুমিল্লা প্রেসক্লাবের দায়িত্বে ফারুক, জিতু ও শফি

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এতে সভাপতি পদে ৭১ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লা-এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি ও দৈনিক ময়নমাতির প্রধান প্রতিবেদক শাহ আলম শফি।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট দেন সদস্যরা। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়। ১৭টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন— সহসভাপতি পদে মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু ও দৈনিক ইনকিলাবের সাদিক হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) দেলোয়ার হোসেন আকাইদ, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন, দপ্তর সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুক তাপস, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক মেঘতীর-এর আসিফ হোসাইন মান্না, এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর দিলীপ মজুমদার। এ ছাড়া নির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন