কুড়িগ্রামের ৯টি কলেজে পাস করেনি কেউ

কুড়িগ্রামের ৯টি কলেজে পাস করেনি কেউ

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলার মোট ৪৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যার মধ্যে কুড়িগ্রামেই সর্বোচ্চসংখ্যক ৯টি কলেজ রয়েছে।

বোর্ডের তথ্যমতে, রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ থেকে ২৪ জন, নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মডেল কলেজ থেকে ১৫ জন, রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীহাট কলেজ থেকে ১০ জন, একই উপজেলার সিঙ্গার ডাবরীর হাট বি. এল. হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন, নাগেশ্বরী উপজেলার কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন, একই উপজেলার চিলাখানা মডেল কলেজ থেকে ৪ জন, উলিপুর উপজেলার হযরত ফাতিমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন, চিলমারী উপজেলার দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের সবাই অকৃতকার্য হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন