চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। বুধবার বিকেল ৩টা নাগাদ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
মেহরাজ বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তাহসির (১৬) ও অটোরিকশার যাত্রী চর মঘুয়া গ্রামের গৃহবধূ লিলুবেগমসহ আরো ৪ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত লিলু বেগম বলেন, আমরা অটোরিকশায় ফরিদঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম। বড়ালী স্কুলের সামনে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষের পর আমরা ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালের সিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ৫জন রোগী এসেছে। তার মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি, বাকি ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

