কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহাদাত হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গৌরীপুর-পেন্নাই সড়কের মাদলা এলাকায় ব্যাপারীবাড়ি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত উপজেলার দৌলতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত মোটরবাইক চালিয়ে গৌরীপুরের দিকে যাওয়ার সময় দ্রুতগতির কারণে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তার ধাক্কা লাগলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানার এসআই ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি শনাক্তের চেষ্টা চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

