বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় জরুরি মেডিকেল ক্যাম্প

বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় জরুরি মেডিকেল ক্যাম্প
বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় জরুরি মেডিকেল ক্যাম্প।

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত বাহারছড়া, ছনুয়া ও কাথারিয়া এলাকায় পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি মেডিকেল ক্যাম্প বসিয়ে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিনব্যাপী বাহারছড়া ইউনিয়নে বানভাসি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি ও চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

চিকিৎসাসেবা দেন বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক, ডা. সাইফুল আমিন, ডা. সৌরভ দেব বাপ্পি, ডা. রাশেদুল ইসলাম, ডা. জুলকার নাইন, ডা. পিনাকী দাশ, ডা. মিফতুল মান্নান খান, ডা. উপাসনা বড়ুয়া ও ডা. লুবা বিনতে আহমেদ।

চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতা করেন স্বাস্থ্য পরিদর্শক (এইচআই), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এসআই), ইউনিয়নের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) ও স্বাস্থ্য সহকারী (এইচএ)।

এ সময় বন্যার্তদের মধ্যে চিকিৎসাসামগ্রী ও বিনা মূল্যে ওরস্যালাইন, মেট্রোনিডাজল ট্যাবলেট, অ্যান্টিআলসার ক্যাপসুল এবং আয়রন-ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে বন্যাকবলিত এলাকার অসংখ্য নারী, পুরুষ ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনা মূল্যে ওষুধ সরবরাহ করেন।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি।

তিনি বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাদের এই মানবসেবামূলক কার্যক্রম কবুল করেন এবং বন্যাদুর্গত সব মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন