মনোনয়ন পেলেন এহছানুল হক মিলন কচুয়ায় আনন্দ মিছিল

মনোনয়ন পেলেন এহছানুল হক মিলন কচুয়ায় আনন্দ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর নাম ঘোষণা করা হয়েছে।

দলীয় মনোনীত ঘোষণার পর সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে থানা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য- এহছানুল হক মিলন ১৯৯৬-২০০১ ও ২০০১-২০০৬ পর্যন্ত চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের তৎকালীন চারদলীয় জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...