নাফাখুম জলপ্রপাতে ঘুরতে এসে আটকা ৬৯ পর্যটক

উপজেলা প্রতিনিধি, থানচি (বান্দরবান)

নাফাখুম জলপ্রপাতে ঘুরতে এসে আটকা ৬৯ পর্যটক

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম জলপ্রপাতে ঘুরতে এসে আটকা পড়েছেন ৬৯ পর্যটক। কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে সাঙ্গু নদের পানি বাড়ায় তারা উপজেলা সদরে আসতে পারেননি।

বিজ্ঞাপন

বিশেষ করে পদ্ম ঝিরি, রাজা পাতর, আমিয়া খুম, নাফাখুম, রেমাক্রি এলাকায়।

জানতে চাইলে পর্যটক গাইড কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ক্লেমেন্ট ত্রিপুরা বলেন, পর্যটকদের নিয়ে আসার জন্য পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা ও গাইডদের সঙ্গে নিয়ে যাচ্ছি।

এদিকে উপজেলা প্রশাসন জরুরি বিজ্ঞপ্তিতে সব পর্যটন কেন্দ্র, পাহাড়ি ট্রেল, নদীপথে, শিগগির দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

ঢাকা থেকে নাফাখুমে বেড়াতে আসা পর্যটক আশরাফ জানান, ‘আমরা কালকে পানির স্রোত বেশি থাকায় আসতে পারিনি। আজকে কোনোমতে চলে আসলাম।’

১৪ জনের পর্যটক গ্রুপের গাইড গর্বেল ত্রিপুরা বলেন, ‘নাফাখুমে সাত-আটজন আছেন, আরো অন্যান্য জায়গায়ও পর্যটক আছে। আমার গ্রুপের লোক নিয়ে আমি চলে আসতে পেরেছি।’

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...