ফরিদগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ফরিদগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে আব্দুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। রোববার সকালে ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাছিয়াড়া গ্রামের কালাম মিজি বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আব্দুর রহমান ওই বাড়ির কালাম মিজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জের চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারী আব্দুর রহমানের বাড়িতে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফরিদগঞ্জ থানা পুলিশের অংশ গ্রহণে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে ১২২ পিস ইয়াবা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আটক আব্দুর রহমান, জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোনসহ ফরিদগঞ্জ থানা হেফাজতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন