চাঁদপুরের কচুয়া উপজেলায় পানিতে ডুবে হামিদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই হামিম (৪) পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে সে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার উপজেলার জোয়ারীখোলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু হামিদ সৌদি প্রবাসী আলম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে ছোট ভাই হামিদ পাশের একটি ডোবায় পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই হামিমও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন। অপর শিশু হামিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

