আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত এমন সমাজ গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য। এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা গড়ে তুলতে চাই একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নগরীর বিপ্লব উদ্যানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় তার সাথে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সাঈদ আল নোমান বলেন, "গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম যিনি স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেন। একই সঙ্গে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, নির্যাতিতা মা, বোন যাঁদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন দিপ্তি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি বাবুল হক, আব্দুল আলীম স্বপন, তোফাজ্জল হোসেন, রেজাউল করিম মিন্টু, জমির উদ্দিন নাহিদ, মো. জাকির, শেখ রাসেল, আব্দুল হাই, আব্দুল করিম ভুট্টোসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন