কুমিল্লা পুলিশ লাইন্স জামে মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। নামাজ শেষে বের হয়ে দেখেন জুতার তাকে উনার জুতা নেই ।
নামাজ শেষে এ নিয়ে শোরগোল তৈরি হয়। পরে সিসিটিভি ফুটেজ চেক করে ডিবি পুলিশ।
এরপর অল্প সময়ের মধ্যে ওই চোরকে আটক করা হয়। শুক্রবার এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখা যায় টি-শার্টের ওপর ‘খানদানি’ লেখা এক ব্যক্তি পুলিশ সুপারের জুতা চুরি করে নিয়ে যায়।
যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গোয়েন্দা পুলিশ।
কুমিল্লা পুলিশ লাইনে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, পুলিশ সদস্যরা এসে সিসিটিভি ফুটেজ দেখেছেন।
জুতার তাকের ওপরে স্যারের জুতা ছিল। টি-শার্ট পরা একটি ছেলে পায়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তার টি-শার্টে ‘খানদানি’ শব্দটি লেখা ছিল। অল্প সময়ের মধ্যে চোর থেকে জুতা জোড়া উদ্ধার করা হয়।
পুলিশ সুপারের জুতা চুরি নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের।
সাম্প্রতিক সময়ে কুমিল্লায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ছিনতাই। দিনে-দুপুরে বৃহস্পতিবার (২১ মে) নগরের অন্যতম নিরাপদ ও ব্যস্ততম এলাকা ঠাকুরপাড়ায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর একটি ফুটেজ ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এই সময়ে মসজিদ থেকে পুলিশ সুপারের জুতা চুরির ঘটনাটিকে বড় ঘটনা হিসেবেই দেখছেন কুমিল্লার সাধারণ মানুষ।
এ বিষয়ে জানতে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
৪ ঘণ্টার মধ্যে পুলিশ সুপারের জুতা উদ্ধার এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সাইফুল মালেককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

