খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে পানছড়ি লোগাং সড়কের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে দুটি মিসফায়ার রাউন্ড, ১৪টি ব্যবহৃত কার্তুজের খোসা (ফায়ার্ড কার্টিজ কেস) এবং ৪টি বুলেট উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন রাঙামাটির সাজেকের পদ্মা চাকমা (১৮) ও ধনা চাকমা (১৮)। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রিয়েল চাকমা (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধুমঙ্গল পাড়ায় অটোরিকশা থামিয়ে দু‌‌‌ই গ্রুপের সংঘর্ষের একপর্যায়ে কাছ থেকে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত একজন জেএসএসের সদস্য ছিলেন। তিনি ১৯ মে ২০২৬ বিজিবি ক্যাম্পে আত্মসমর্পণ করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে পালিয়ে গিয়ে আত্মসমর্পণ অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কোনো প্রকারের সম্পৃক্ততা নেই বলেন জানিয়েছেন ইউপিডিএফ (প্রসিত) পানছড়ি উপজেলা সমন্বয়ক আইচ্যুক ত্রিপুরা।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, তিনজনের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন