জুলাই বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বদলীয় জুলাই ঐক্য পরিষদ ।
শুক্রবার বাদ জুমা নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বদলীয় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী পুরাতন বাসস্ট্যান্ডে প্রধান সড়কের উপর সমাবেশ হয়।
জুমার নামাজের পর বেলা ২টা থেকে পৌনে তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করে সমাবেশ করা হয়।সমাবেশে শিক্ষার্থী ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারত ফ্যাসিস্ট আওয়ামী খুনীদের এবং শরীফ ওসমান হাদির খুনিদের আশ্রয় দিয়ে এদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারতের সকল অপতৎপরতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। একইসাথে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। সবাই রাজপথে একসাথে থাকার অঙ্গীকার করেন।
বক্তারা আরো অভিযোগ করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। এইজন্য দেশপ্রেমিক সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্রের জন্য তারা আওয়ামী লীগকে দায়ী করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

