লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ২৭ জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করেছে।
জানা গেছে, রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের অজপাড়াগাঁয়ে ক্যাডেট আদলে প্রতিষ্ঠিত ফরিদ আহম্মেদ ভূইয়া অ্যাকাডেমি থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন সরকারি বৃত্তি লাভ করেছে।
২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই শতভাগ পাসসহ লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান অর্জন করেছে স্কুলটি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে এই অ্যাকাডেমি থেকে।
এছাড়া ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অর্জনসহ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের পদকে ভূষিত হয় প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া উক্ত অ্যাকাডেমির ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

