প্রস্তুতির অভাবেই জ্বালানি সংকট তৈরি হয়েছিল: হাসনাত আবদুল্লাহ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

প্রস্তুতির অভাবেই জ্বালানি সংকট তৈরি হয়েছিল: হাসনাত আবদুল্লাহ

জ্বালানি সংকট মূলত আমাদের পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এমপি হাসনাত বলেন, সরকার নতুনভাবে গঠিত হওয়ার পর প্রস্তুতির ঘাটতি থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এই সুযোগে একটি সিন্ডিকেট গড়ে ওঠে সাধারণ মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেয়। কয়টি বিদ্যুৎ উৎপাদনকারী গ্রুপ বিদ্যুতের ক্যাপাসিটি চার্যের নামে যা করছে তা নিন্দনীয়।

তিনি বলেন, আমাদের সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে প্রচেষ্টা রয়েছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে এই দেশ সকল মত ও ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি। এটি নিশ্চিত করতে পারলে ভারতের নির্বাচন-পরবর্তী নেতিবাচক শঙ্কাগুলো আর থাকবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনমনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ের ক্রাইম রিপোর্টগুলো সব সীমা অতিক্রম করেছে। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান। বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদেরে নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন