খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৮ ফুটের অজগর উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকাল ৯টার দিকে উত্তর হাচিনসনপুর এলাকায় নালাতে জামাল উদ্দিনের মাছ ধরার জাল থেকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় বার্মিস প্রজাতির অজগর সাপ উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে সাপটি উদ্ধার করে ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স সংগঠক হৃদয় বড়ুয়া।
মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ বলেন, বার্মিস প্রজাতির অজগরটি ৮ ফুট লম্বা। ওজনে ৭ কেজি ৮০০ গ্রাম। সাপটি বন বিভাগের হেফাজতে নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

