স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন

৫ চিকিৎসককে শোকজ করলো হাসনাত আবদুল্লাহ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

৫ চিকিৎসককে শোকজ করলো হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলা ও নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় পূর্ব-ঘোষণা ছাড়াই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ পরিদর্শনে কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পাঁচ চি‌কিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। তারা হলেন মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জানান, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কর্ম-দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন