এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ইফতার পার্টি থেকে আমরা ঘোষণা করছি বাংলাদেশের যতদিন জীবিত থাকবো। বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির কবর রচনা করব ইনশাল্লাহ।
মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির সারাদেশে দশ দিনব্যাপী কর্মসূচির কুমিল্লা বিভাগীয় জেলা সদরের স্টেশন ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা এই হেদায়েতের দাওয়াত নিয়ে চট্টগ্রাম গিয়েছিলাম আজকে কুমিল্লা এসেছি। ছোট ভাই হিসেবে সন্তান হিসেবে আপনাদের কাছে একটা আবেদন। যারা কুমিল্লার বাস স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড গুলোতে চাঁদাবাজি করে মেডিকেলে চাঁদাবাজি হয় আল্লাহরস্তে আপনারা এগুলো বন্ধ করেন। আমরা শুনেছি কুমিল্লায় অনেক জায়গা ছোট ছোট কিছু গডফাদার আছে। এরা প্রতিদিন মানুষ খুন করে বেড়ায়, যারা ব্যবসায়ী রয়েছে তাদের জীবন বিপন্ন করে তুলছে। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটা গ্রেটার কুমিল্লা সাজাই যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারবো।
তিনি আরো বলেন, শহীদ ওসমান হাদী ভাই হত্যা হয়েছে। আমরা শুনেছি বাংলাদেশের হাদী ভাইয়ের বিচার হবে, বিএনপি সরকার গঠন করেছে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করবো। আপনি এই বিচার যে প্রক্রিয়া রয়েছে, সেটার দ্রুত উদ্যোগ নিন। বাংলাদেশের সারা তরুণ সমাজ অপেক্ষায় আছে । আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি । কিন্তু আমরা আপনাদেরকে সময় দিচ্ছি। আপনারা বারবার বলতেন, ঈদের পর আন্দোলন ঈদের পর আন্দোলন। কিন্তু আমরা এটা বলতে চাই না। আমরা যেদিন নামবো সেদিন শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার বুঝে নিয়েই মাঠ থেকে বিদায় হব।
কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ,
এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক নাবিদ নওরোজ শাহের সঞ্চালনায় এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামাতের আমির কাজী দীন মোহাম্মদ, মহানগর এবি পার্টির সভাপতি মিয়া মো. তৌফিক, কুমিল্লা দক্ষিণ জেলা এবি পার্টির সভাপতি গোলাম সামদানি, জাতীয় যুব শক্তির আহ্বায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

